ভোলা

ভোলা ভেদুরিয়ার ব্রিজ এখন গলারকাঁটা

ইয়ামিন হোসেন, ভোলা: ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট টু হাজিরহাট সড়কের ব্রিজটি দীর্ঘ বছর যাবৎ বেহালদশা। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। আশ্বাসেই সীমাবদ্ধ বলে জানিয়েছে এলাকাবাসী।

সরজমিন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া এলাকায় গিয়ে দেখা যায় দুইপাশে রাস্তা পাকা আর একটি ঝুকিপূর্ণ ব্রীজের জন্য গলারকাঁটা হয়েছে পথচারীদের। শত-শত গাড়ী ও হাজার হাজার মানুষের চলাচলের রাস্তার ব্রিজটিই গলারকাঁটা।

এই বিভাগের আরও সংবাদ

ভেদুরিয়া ইউনিয়নের এক আওয়ামীলীগ নেতা বলেন এই ব্রিজটির জন্য সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি ভেদুরিয়া হাজিরহাট এলাকায় পথসভা করতে যেতে পারেনি।

ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন বিষয়টি ভোলার এলজিইডি প্রকৌশলী কে জানানো হয়েছে, আশা করি দ্রুত মেরামত হবে।

এই বিভাগের আরও সংবাদ