র্যাবের অভিযানে নওগাঁয় বিপুল পরিমান মদসহ গ্রেপ্তার ১


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ২শ’ লিটার চোলাই মদ সহ আব্দুস সামাদ (৫৭) নামের এক “মাদক কারবারী” ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-৩।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, কাম্প থেকে জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে রবিবার সকাল সোয়া ৯ টারদিকে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার তেজাপাড়া গ্রামের মৃত শুকর আলীর ছেলে আব্দুস সামাদকে চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। এব্যাপারে নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব।





