ভোলা

ভোলায় নিহত দুই নেতার পরিবারের পাশে কেন্দ্রীয় বিএনপি

ইয়ামিন হোসেন,ভোলা:পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ছাত্রদল সভাপতি নুরে আলম ও সেচ্ছেসেবক দলের সদস্য আ. রহিমের বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ প্রতিনিধি দল।

ভোলা শহরের ৫নং ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকায় নুরে আলমের বাড়িতে যান নেতারা। এ সময় নিহতের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। একমাত্র সন্তানকে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

বিএনপির প্রতিনিধি দল নিহতদের পরিবারকে শান্তনা দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এর আগে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নিহত রহিমের বাড়িতেও দেখা গেছে একই পরিস্থিতি এবং কবর জিয়ারত করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা রহিমের।

এই বিভাগের আরও সংবাদ