ভোলা

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা নুরে আলম লাইফ সাপোর্টে

ইয়ামিন হোসেন: বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় সমাবেশে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তাঁর মাথা, বুক, হাত-পা ও মুখমণ্ডল গুলিবিদ্ধ হয়েছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

সোমবার (১ আগষ্ট) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইসচেয়ারম্যান মেজর হাফিজ, সাবেক এমপি নাজিমুদ্দিন আলম, বিএনপির নেতা হায়দার আলী লেলিন, নুরুল ইসলাম নয়ন তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ

ভোলা জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও ভোলা সদর উপজেলা ছাত্রদলের নির্বাহী সদস্য মহসিন সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

মহসীন সবুজ আরও জানান, সংঘর্ষে যে কয়জন নেতাকর্মী আহত হয়েছে। তাদের মধ্যে নুরে আলমের অবস্থা ই সংকটাপন্ন।

এছাড়া ভোলা ও বরিশাল শেরে-বাংলা মেডিকেলে যাঁরা চিকিৎসাধীন আছেন। তাঁরা মোটামুটি ভালোই আছেন। জেলা, উপজেলাসহ কেন্দ্রীয় নেতারা আহতদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলেও জানান তিনি।

উল্লেখ, গতকাল ৩১ জুলাই বিএনপি ঘোষিত সারাদেশে নজিরবিহীন বিদ্যুৎ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিক্ষোভ সমাবেশে পুলিশ বিএনপির সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল রহিম নিহত হন।

এই বিভাগের আরও সংবাদ