ভোলা

ভোলায় গাঁজাসহ কারবারি আটক

ইয়ামিন হোসেন, ভোলা: ভোলার ইলিশা ঘাটে ফের ট্রাভেল ব্যাগে মিলছে বিপুল পরিমান গাঁজা । ভোলা সদর উপজেলার ইলিশা নৌ থানার পুলিশ এই প্রথমবারের মত মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ সালাউদ্দিন (১৮) নামে ১ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় ।

রবিবার (৩১ জুলাই) বিকেলে ইলিশা নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাজালাল এর নেতৃত্বে এএসআই বিল্লাল,এএসআই মহিউদ্দিনসহ পুলিশের একটি টিম ইলিশা লঞ্চঘাটে অবৈধ সরঞ্জাম বহন তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ সালাউদ্দিনকে আটক করেন।

এই বিভাগের আরও সংবাদ

আটককৃত সালাউদ্দিন ফেনী জেলার ছাগল নাইয়া উপজেলার মটুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মৃত্যু সফিক আহম্মেদের ছেলে বলে নিশ্চিত করেন এ কর্মকর্তা।

ইলিশা নৌ থানার (ওসি) মোঃ শাহাজালাল জানান মাদক বহনকারীর সালাউদ্দিন এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ