ভোলা

ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন: সায়েম সভাপতি, আকতার সম্পাদক

ইয়ামিন হোসেন, ভোলা: বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবকলীগ। ভোলা জেলায় দীর্ঘদিন যাবত আহ্বায়ক কমিটির মাধ্যমে চলছিল কার্যক্রম। এবার ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক সোমবার (২৫ জুলাই) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করেন। এ কমিটি আগামী ৩ বছরের জন্য বলবৎ থাকবে।

কমিটিতে মোঃ আবু সায়েম কে সভাপতি, আক্তার হোসেন কে সাধারণ সম্পাদক এবং মোঃ ইব্রাহীম চৌধুরী পাপন কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ ছাড়াও কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি এবিএম সিদ্দিকী পারভেজ, মোঃ হাসান লিটন, মোঃ সাইফুল ইসলাম নয়ন, মোঃ সাখাওয়াত হোসেন রনি, মোঃ ফজলুল কাদের, সামছুল আলম শিপন, আমিনুল ইসলাম কচি। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মোঃ আবিদুল আলম আবিদ, আকবর হোসেন, ইসমাইল হোসেন নয়ন। সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ রোকন, মমিনুল একরাম মুবিন। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান। নব নির্বাচিত এ কমিটিকে আগামী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে নবগঠিত কমিটিতে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে কমিটিতে আশা নেতাকর্মীদের শুভাকাঙ্ক্ষীরা।

এই বিভাগের আরও সংবাদ