ভোলা

ভোলায় শুদ্ধাচার পুরস্কার পেলেন তিন কৃষি অফিসার

ইয়ামিন হোসেন: শুদ্ধাচার ও উত্তমচর্চা স্বীকৃতিস্বরুপ সম্মাননা স্মারক পেলেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলাম, কৃষি উপ সহকারী কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ও হুমায়ুন কবীর।

মঙ্গলবার ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় (খামার বাড়ী) মিলনায়তনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দিয়েছেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবীর।

এই বিভাগের আরও সংবাদ

শ্রদ্ধাচার সনদ ও সম্মাননা স্মারক পাওয়া কৃষি উপ সহকারী মঞ্জুরুল ইসলাম বলেন, এই পুরস্কার আমাকে আরো অনুপ্রেরণা দিবে।

তিনি তার উদ্ধোতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে মূল্যায়ন করায় স্যারদের ধন্যবাদ এবং সামনের দিকে আরো শতভাগ শততার সাথে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ । সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভোলা ও বিভিন্ন উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ