রাজনীতি

পি কে হালদার আ. লীগের কেউ নন: কাদের

কয়েক হাজার কোটি টাকা ভারতে পাচারকারী পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার আওয়ামী লীগের কেউ নন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৬ মে) দুপুরে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নিজ বাসভবন থেকে ভার্চ্যুয়ালি উদ্বোধন করে এ কথা জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

ওবায়দুল কাদের বলেন, পি কে হালদার আওয়ামী লীগের কেউ না। দলে পি কে হালদারদের মতো লোকের জায়গা হবে না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, অর্থ পাচারের সঙ্গে জড়িতদের তালিকা প্রকাশ করতে হলে করুন। মির্জা ফখরুল সাহেব, আপনি কালো চশমা পরে বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের অর্থ পাচারের আসামি বিএনপি নেত্রী আপনাদের মা ও বিএনপির ভাইস চেয়ারম্যান তালিকায় এক নম্বরে আছেন।

সেতুমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের কেউ অর্থ পাচার করলে শেখ হাসিনা কাউকে ছাড় দেন না। তার জ্বলন্ত উদাহরণ ফরিদপুরে।

এই বিভাগের আরও সংবাদ