জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬৯ জন রোগী হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৬৯ জন। এর মধ্যে ঢাকাতে ৫৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি হয়েছেন ১০ জন ডেঙ্গু রোগী।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৩৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ২৬৮ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১০৫ জন রোগী ভর্তি রয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ