ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধাবঞ্চিত মানুষের আলোকবর্তিকা ‘সূফী দায়েম উল্লাহ এতিম নিবাস’


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শৈশবে পিতৃহীন সূফি দায়েম উল্লাহ শিশুকাল থেকেই এতিমদের অভাব ও অসহায়ত্ব খুব কাছ থেকে অনুভব করেন। তাদের দুঃখ-দুর্দশা তাকে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্ছিত মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রানিত করে। একে একে গড়ে তোলেন এতিম নিবাসসহ বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারের পাশাপাশি সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। সরকারি প্রয়োজনীয় সহায়তা পেলে আরো এগিয়ে যাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুরে ১৭ একর জায়গায় ১৯৭৯ সালে যাত্রা শুরু করে সূফি দায়েম উল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত সুফি আজমত উল্লাহ (রঃ) এতিমখানা ও মাদ্রাসা। এতিম শিশুদের পারিবারিক পরিবেশে লালন-পালন সহ তাদের নৈতিক ও মানবীয় গুনাবলী জাগ্রত করতে ভুমিকা রাখছে এই প্রতিষ্ঠান। এখান থেকে শিক্ষা জীবন শেষে অনেকেই এখন দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। প্রাক্তন শিক্ষার্থীরা জানান, নবীনগরে মাদ্রাসা ছাড়াও একটি এতিম নিবাস রয়েছে। এছাড়া সারা দেশে তাদের দাতব্য প্রতিষ্ঠানসহ কয়েকটি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠান সমাজের এতিম অসহায়দের খাদ্য,শিক্ষা,বস্ত্র ও স্বাস্থ্য সেবা সহ দূর্যোগকালীন সময়ে মানবিক কাজেও ভুমিকা রাখছে। এসব প্রতিষ্ঠান পরিচালনা ও উন্নয়নে কাজ করছে ২০০৭ সালে তার প্রতিষ্ঠিত দায়েমী ফাউন্ডেশন। মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা জানালেন, এখানে পারিবারিক পরিবেশে লালন পালনের ফলে তারা সমাজের বিভিন্ন স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সৈয়দ মাহমুদ উল্লাহ জানান, উক্ত প্রতিষ্ঠানের সহায়তায় নবীনগরসহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে ৪ হাজারের বেশি শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৪০০ জন বিধবা
নারীকে প্রতিমাসে ২৯৫০ টাকা করে ভাতা দেয়া হয়। এছাড়া ও সুবিধাবঞ্ছিত শিশুদের শিক্ষা আবাসনসহ মৌলিক বিষয়সহ কাজ করে। গ্রামীণ জনপদে নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন, সুবিধা বঞ্ছিত পরিবারের জন্য কোরবানীর গোস্ত বিতরণ ও ঈদে দরিদ্র জনগোষ্ঠীকে ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। ৩৫০ জন এতিম শিশুর জন্য জনপ্রতি প্রতিমাসে ৩০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। তবে মাদ্রাসাটির অবকাঠামোগত উন্নতি সহ সেবার মান আরও প্রশস্ত করতে চান মাদ্রাসা কর্তৃপক্ষ।
ইব্রাহিমপুর সৈয়দ আজমত উল্লাহ ফাজিল মাদ্রাসার তত্ববধায়ক আতাউল্লাহ ,বর্তমান সরকারের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজরিত এ প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নের দাবী জানান।
ইব্রাহিমপুর সৈয়দ আজমত উল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক কুতুবী, এতিম নিবাস সম্প্রসারনসহ মাদ্রাসাটির উন্নয়নে সরকারের সহযোগিতা কামানা করেন।
গুরুত্বপূর্ন এ প্রতিষ্ঠানটির পাশে দাঁড়াবে সরকার এ প্রত্যাশা এলাকাবাসীর।





