দিনাজপুর

ঘোড়াঘাটের শিক্ষক নূরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণরামপুর ফাযিল-স্নাতক মাদ্রাসার সহকারী শিক্ষক নূরুল ইসলাম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ।

২০১৮ সালের ২৯ নভেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকার আল-হেলাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

শিক্ষকতার পাশাপাশি নূরুল ইসলাম প্রধান শিক্ষা, সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জয়রামপুর উচ্চ বিদ্যালয়, জয়রামপুর পল্লী কানন প্রি-ক্যাডেট স্কুল এবং জয়রামপুর ছিন্নমূল হাফেজিয়া কওমি ও এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমএফ), দিনাজপুর জেলা শাখার জেলা কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। কৃষ্ণরামপুর ফাযিল-স্নাতক মাদ্রাসায় সহকারী মৌলভী শিক্ষক হিসেবেও অত্যন্ত সুনামের সঙ্গে চাকরি করেছেন। এলাকার শিক্ষা বিস্তার ও সার্বিক উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

তাঁর অষ্টম মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সংশ্লিষ্ট শিক্ষা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ