চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল মামুন তুষার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে সদর মডেল থানাধীন রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটের থানতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় মেসবাউল হকের বসতবাড়ির আনুমানিক ১০০ গজ উত্তরে একটি আমবাগান থেকে মোঃ আল মামুন তুষারকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার আল মামুন তুষার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যাদুপুর (তেঁতুলতলা) এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ