গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংক ভাঙচুর-আগুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী শাখায় ভাঙচুর ও কাগজপত্রে আগুন দেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড, ঘোনাপাড়া ও এলাকায় এসব ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

এসময় পুলিশের পরিদর্শক আবু আলমকে কুপিয়ে জখম করা হয়। এছাড়া কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে।

এ বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ