রহমানিয়া জামে মসজিদের পুন:নির্মান কাজের উদ্ধোধন


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জালশুকা মোল্লাবাড়িস্থ রহমানিয়া জামে মসজিদের পু:ন নির্মান কাজ শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে দোয়া মাহফিলের মধ্যে দিয়ে কাজের উদ্ধোধন হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ জামাল উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহমানিয়া জামে মসজিদ কমিটির সভাপতি,শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: আশফাক বীন রহমান,বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন,অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো: মিজানুর রহমান,অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য খোকন মিয়া,জালশুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ফারুক আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু,তরুন সমাজসেবী আজহার খন্দকার,জহির খান,শাহনুর রহমান ফরিদী,ব্যাংক কর্মকর্তা নূরুল আমিন,হাফেজ মোহাম্মদ উল্লাহ,জামাল উদ্দিন কেদা,জাফরুল ইসলাম বেলাল,সিরাজুল হক সেন্টু, কামরুজ্জামান হামদু,আশরাফুল হক রিজেন, হাফিজুর রহমান মহিন,ইকরামুল হক তামিম প্রমুখ।
এছাড়াও গ্রামের সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে। দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় মসজিদ নির্মান কাজ সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
মুসল্লীদের স্থান সংকুলান না হওয়ায় ছোট পরিসরে নির্মিত মসজিদটি ভেঙ্গে ৫ তলা ভিত্তিতে পুন: নির্মান করা হচ্ছে।



