জাতীয়

টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ আটক দুই

কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে ১১ লাখ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি ১৫ কার্যালয আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্ণেল খন্দকার মাহমুদুর রহমান।

তিনি জানান, হ্নীলা ইউপির মৌলভী বাজার এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান প্রবেশ করবে এমন তথ্য পেয়ে অভিযানে যায় এসআরবির একটি অভিযানিক দল। এ সময় ধাওয়া করে ১১ লাখ ইয়াবা ও ৫টি ধারালো অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ