রাজধানী
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ


রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার পর এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ বলছে, বিষয়টি এখনো তাদের জানা নেই।
স্থানীয়রা জানান, আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একটি মোটরসাইকেল করে দুজন এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে শেরে-ই বাংলা নগর থানার ইনচার্জ (অপারেশন) মো. মাসুদ রানা বলেন, আমরা এখনো ককটেল বিস্ফোরণের কোনো তথ্য পাইনি। খোঁজখবর নিচ্ছি। কোনো তথ্য পেলে জানাবো।



