রাজধানী

ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়কে সরকারি করণ ও নান্দনিক উন্নয়নে উদ্যোগ গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয় সরকারি করণ এবং বিদ্যালয়টির সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও নান্দনিক সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।

এরই ধারাবাহিকতায় আজ তেজগাঁও কার্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সম্মানিত সদস্যদের সঙ্গে এ বিষয়ে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়টির দীর্ঘদিনের ঐতিহ্য, শিক্ষার মানোন্নয়ন, সরকারি করণের প্রয়োজনীয়তা এবং আধুনিক ও নান্দনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিদ্যালয়টির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শিক্ষার মানোন্নয়ন, ঐতিহ্যের সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।

এই বিভাগের আরও সংবাদ