দিনাজপুর

এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন মাইশার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষাতেই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ঘোড়াঘাটের মেয়ে মাইশা ফাহমিদা মেঘা চৌধুরী। তাঁর এ সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

মাইশা ফাহমিদা মেঘা চৌধুরীর বর্তমান ঠিকানা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার। তিনি রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠ থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেন। ওই পরীক্ষায় উপজেলা পর্যায়ে মেয়েদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল করেন তিনি। পরবর্তী সময়ে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়েও জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখেন।

মাইশার বাবা মাহবুবুর রহমান চৌধুরী রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি । তাঁর মা সাবিনা ইয়াসমিন চৌধুরী উপজেলা মহিলা দলের আহ্বায়ক।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী মাইশার স্বপ্ন ভবিষ্যতে একজন চিকিৎসক হওয়া। চিকিৎসক হয়ে সমাজের হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান তিনি। মানবসেবার মাধ্যমে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করাই তাঁর অন্যতম লক্ষ্য।

নিজের এ সাফল্যের জন্য বাবা-মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাইশা। পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ