২০২৬ সালের এইচএসসি-সমমানে ঘোড়াঘাটে জিপিএ-৫ পেলেন ৪ শিক্ষার্থী


ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চারজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। উপজেলায় এইচএসসি, আলিম ও কারিগরি শাখায় পৃথকভাবে পাসের হার যথাক্রমে ৩০, ৩৭ দশমিক ৬০ ও ৪৩ শতাংশ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে ঘোড়াঘাট উপজেলা থেকে চারজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তাঁদের মধ্যে ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজের দুজন এবং পুড়ইল ডুগডুগিহাট কারিগরি কলেজ ও ঘোড়াঘাট কারিগরি কলেজের বিএম শাখা থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
কলেজ পর্যায়ের ফলাফলে ঘোড়াঘাট সরকারি কলেজ থেকে ২৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৯ জন। পাসের হার ২০ শতাংশ। ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজে ৮৩ জনের মধ্যে পাস করেছেন ৪০ জন, পাসের হার ৪৮ দশমিক ১৯ শতাংশ। রানীগঞ্জ মহিলা কলেজে ১৩৩ জনের মধ্যে পাস করেছেন ২৬ জন,পাসের হার ১৯ দশমিক ৫৫ শতাংশ।
ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজে ১৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬১ জন। প্রতিষ্ঠানটির দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৪৬ দশমিক ২১ শতাংশ। রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজে ১১৪ জনের মধ্যে পাস করেছেন ৩৬ জন,পাসের হার ৩১ দশমিক ৫৮ শতাংশ।ডুগডুগিহাট কলেজে সাতজনের মধ্যে দুজন এবং ঘোড়াঘাট আদর্শ কলেজে ১০ জনের মধ্যে চারজন পাস করেছেন।
আলিম পরীক্ষায় রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসায় ৪৮ জনের মধ্যে ২৬ জন, বলগাড়ি ফাজিল মাদ্রাসায় ২৯ জনের মধ্যে সাতজন, কৃষ্ণরামপুর ফাজিল মাদ্রাসায় ২৯ জনের মধ্যে চারজন এবং দেওগা ফাজিল মাদ্রাসায় ২৮ জনের মধ্যে ১০ জন উত্তীর্ণ হয়েছেন।
কারিগরি শাখায় পুড়ইল ডুগডুগিহাট কারিগরি কলেজে ৯৭ জনের মধ্যে ৪৫ জন পাস করেছেন। এ প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ঘোড়াঘাট কারিগরি কলেজে ৫৫ জনের মধ্যে ২৬ জন পাস করেছেন। এখানেও একজন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৪৭ দশমিক ২৭ শতাংশ।
এ ছাড়া ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের কারিগরি শাখায় ১৯ জনের মধ্যে ১১ জন এবং জালালপুর বিএম কলেজে ২২ জনের মধ্যে একজন উত্তীর্ণ হয়েছেন।



