বাগেরহাট
মোংলায় বিনামূল্যে ১৩৩ জন পেলো চিকিৎসা সেবা


সুমন,স্টাফ রিপোর্টারঃউপকূলীয় এলাকা মোংলার জয়মনিতে বিনামূল্যে ১৩৩ জন অসচ্ছল, গরীব অসহায় এর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।
আজ শনিবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, আজ শনিবার ৩১ অক্টোবর সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় মোংলার জয়মনিরঘোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
মেডিকেল ক্যাম্পেইন-এ ১৩৩ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এধরণের মানবিক কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান।



