পটুয়াখালী

রাঙ্গাবালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম এ ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার:পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাংলাদেশ জাতীয়তাবাদীঘ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে রাঙ্গাবালী উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান অরুন মীর সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুর রহমান ফরাজী। উপজেলা যুবদলের সদস্যসচিব মো. নিয়াজ আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা যুবদলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ