দিনাজপুর

হিলিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হিলি প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের হাকিমপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন । পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়। এসময় সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, উপজেলা স্বেচ্ছোসেবক দলের আহবায়ক আলী হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রেন প্রধান, সদস্য জয়নাল আবেদিন লিটন সহ অনেকে ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ