দিনাজপুর

ফুলবাড়ীর সীমান্তে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার ভারত থেকে চোরা পথে আসা মাদক আটক করেন।

গত ২২ শে অক্টোবর সুন্দুরা বিওপি চোরাচালান অভিযান চালিয়ে ২৮৬ বোতন যৌন উত্তেজক সিরাপ যার মূল্য ৪২ হাজার ৯ শত টাকার, গত ২৩ শে অক্টোবর চৌঠা বিওপি ২৯৩ বোতল যৌন উত্তেজক সিরাপ যার মূল্য ৪৩ হাজার ৯ শত ৫০ টাকা, গত ২৪ শে অক্টোবর মহোনপুর বিওপি ১৯০ বোতল যৌন উত্তেজক সিরাপ যার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা, মণিপুর, বিরামপুর, তাজপুর বিওপি পৃথক তিনটি অভিযান চালিয়ে ১ হাজার ৬ শত ২০ টি নেশা জাতীয় ট্যাবলেট এবং ৪৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ যার মূল্য ২ লক্ষ ৯০০ শত টাকা, গত ২৬ শে অক্টোবর বড়গ্রাম বিওপি ১ হাজার ৬ শত ০৩ পিস নেশা জাতীয় ট্যাবলেট যার মূল্য ১ লক্ষ ২৮ হাজার ২শত ৪০ টাকা, খানপুর, মহোনপুর বিওপি ৩ টি মাদক চোরাচালান অভিযান চালিয়ে ৬ শত ৩৬ বোতল যৌন উত্তেজক সিরাপ যার মূল্য ৯৫ হাজার ৪ শত টাকা।

আটকের বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পি.এস.সি) এর সাথে কথা বললে তিনি জানান, মাদকের বিষয়ে বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ