ধামরাইয়ে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত


রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: ধামরাই উপজেলায় ২৩২টি পূজামণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ধামরাইয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলার ২৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন এবং পূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মানণীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহারিয়ার, ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার মজুমদার, সদস্য সচিব সাংবাদিক রনজিত কুমার পাল সহ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্যগন, পূজা উদযাপন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান।
সভার সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন।
এছাড়া ধামরাই উপজেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রত্যেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ২৩২টি পূজামণ্ডপের সভাপতি ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।



