শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে শরিফুজ্জামান শরিফ


চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপি নেতা শরিফুজ্জামান শরিফ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন অঞ্চলের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরিফ।
আজ শনিবার বিকাল ৫টার সময় তিনি এই পরিদর্শনে বের হন।তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া এবং আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ভালাইপুর ও কুলপালার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শনকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সাথে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, ইউনিয়ন বিএনপির সভাপতি রাজীব ফেরদৌস পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান। এছাড়াও মণ্ডপ পরিদর্শনে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।



