রাজধানী

কাওরান বাজারের ড্রেন ও রাস্তা সংস্কারে দ্রুত পদক্ষেপের আহ্বান আব্দুল হাইয়ের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাওরান বাজার এলাকার জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং রাস্তা সংস্কার ও নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এলাকা পরিদর্শন করেছেন তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আব্দুল হাই।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, পিএসসি এবং অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ সময় কাওরান বাজার এলাকার জলাবদ্ধতা সমস্যা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার ও নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

পরিদর্শন শেষে মুহাম্মদ আব্দুল হাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীকে ২৬ নম্বর ওয়ার্ডের জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারের কাজ শুরু করার অনুরোধ জানান।

তিনি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের আরও সংবাদ