সুলতানপুর মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন দুই দল


বিজয়ীদের হাতে মোটরসাইকেল, ফ্রিজ ও নগদ ৭০ হাজার টাকা পুরস্কার তুলে দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। সুলতানপুরে ইকরামুল হক (রুবেল) চেয়ারম্যান প্রয়াস মাদক আসক্তদের চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্র। -এর সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় সুলতানপুর মধ্যপাড়া স্পোর্টিং ক্লাব ও জঙ্গল একাদশ। উত্তেজনাপূর্ণ এই খেলায় উভয় দলের অসাধারণ নৈপুণ্যে শেষ পর্যন্ত দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
খেলা শেষে যৌথ চ্যাম্পিয়ন দুই দলের হাতে মোটরসাইকেল, ফ্রিজ ও নগদ ৭০ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, সহ দপ্তর সম্পাদক জেলা বি এন পি ও সহ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল। রাশেদুল হক রাশেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এবং পৌর যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আরিফুল হক (মাসুদ)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক ইকরামুল হক (রুবেল) জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
স্থানীয়দের মতে, মাদকবিরোধী এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টের সফল সমাপ্তিতে আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।



