মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান


স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স নেতৃবৃন্দ। সাক্ষাৎ শেষে মন্ত্রীর হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ বাংলাদেশের জোন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি এবং দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মন্ত্রীর হাতে সার্টিফিকেটটি তুলে দেন।
এ সময় তরঙ্গ নিউজের প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে লায়ন্স নেতৃবৃন্দ মন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত মতবিনিময় হয়।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। পরে লায়ন্স নেতৃবৃন্দ মন্ত্রীর হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট তুলে দেন এবং পারস্পরিক সহযোগিতা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সাক্ষাৎ শেষ করেন।



