মুন্সিগঞ্জ

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি: শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজের হল রুমে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করা হয়।

এ সময় সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আল আমিন রিদয়, সদস্য সচিব রাফসান রাফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ, যুগ্ম আহ্বায়ক সিয়াম সামি, যুগ্ম আহ্বায়ক তারিফসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের একটি কক্ষে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং শিক্ষাঙ্গনে নিরাপত্তা ও সহিংসতার বিরুদ্ধে নানা কর্মসূচি পালিত হয়।

মাহফিল শেষে আবরার ফাহাদসহ দেশের জন্য আত্মত্যাগকারী সকলের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ