বাগেরহাট

মোংলায় অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ আটক ৪

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৬।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় এসআরবি-৬ এ তথ্য নিশ্চিত করেন।

এসআরবি-৬ জানায়, মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার ব্রাহ্মণমাঠ এলাকা থেকে ৭৫ (পঁচাত্তর) কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। করা হয়। আটককৃতরা হলেন, বাগেরহাট, রংপুর এলাকার মোঃ ইব্রাহিম (২৩),পারভেজ আহম্মেদ (২৫),আমিনুর রহমান (৩২),নূর আমিন (২৮)।

জব্দকৃত আলামত ও আটককৃত আসামীদের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হবে বলেও জানান।

এই বিভাগের আরও সংবাদ