মুন্সিগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে গাড়ির ধাক্কায় বাইক আরোহী নিহত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘরের ভূইচিত্র এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আসলাম হোসেন (৪০) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় নজরুল ইসলাম (৪৭) নামে অপর এক ব্যক্তি আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এঘটনা ঘটে। নিহত আসলাম হোসেন ঢাকা শাহাবাগ এলাকার বারেক হোসেনের ছেলে। আহত নজরুল ইসলাম পটুয়াখালীর মির্জাগঞ্জের পশ্চিম সুভিতখালীর কাজী আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়ের শ্রীরগরের ভূইচিত্র কবরস্থানের সামনে ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলকে পিছন থেকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাইক আরোহী নিহত হন। ধাক্কা দিয়ে অজ্ঞাত গাড়িটি দ্রæত পালিয়ে যায়। তার কয়েক মিনিট পর একই স্থানে দুর্ঘটনাকবলীত বাইকটি সড়কে পড়ে থাকতে দেখে লিটন ট্রাবেল পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২৪১৭৪) হঠাৎ ব্রেক করলে পিছন থেকে আব্দুল্লাহ পরিবহণ (ঢাকা মেট্রো ১২৩৫০৫) বাস সজোরে ধাক্কা দেয় এতে বাসের একজন যাত্রী গুরুতর আহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. আঃ ছবুর তালুকদার জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।  নিহত ব্যক্তির পকেটে থাকা নগদ টাকাসহ লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মারজিয়া বলেন, আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, লাশ পুলিশ হেফাজতে রাখা হয়। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ