বাগেরহাট

সুন্দরবনে জেলের নৌকায় ডাকাতির চেষ্টা; বনবিভাগের ফাঁকা গুলিতে পালালো বনদস্যুরা

সুমন,স্টাফ রিপোর্টারঃসুন্দরবনে জেলের নৌকায় ডাকাতির চেষ্টা, বনবিভাগের ছোড়া ফাঁকা গুলিতে বনের গহীনে পালালো বনদস্যুরা।

আজ রবিবার(০৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর ইমরান এ তথ্য নিশ্চিত করেন।

বনবিভাগ জানায়, পাশপারমিট নিয়ে জেলেরা একটি নৌকাসহ মাছ আহরনের উদ্দেশ্য সুন্দরবনে যায়। তারা সুন্দরবনের কটকা অভয়ারণ্যে কাদের এর খাল এলাকায় শনিবারে রাতে জেলেদের বোটে বনদস্যরা ডাকাতির চেষ্টা করে। এসময়ে জেলেদের একজন মোবাইল ফোনে এ বিষয়টি বনবিভাগকে অবগত করেন। দ্রুত বনরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে ডাকাত দলকে ভয়ভীতি প্রদর্শন করতে ফাঁকা গুলি ছোড়া হয়। গুলির শব্দে ডাকাতদল পালিয়ে যায়। পরে জেলেসহ নৌকাটিকে নিরাপদ স্থানে রাখা হয়েছে বলেও জানান।

এই বিভাগের আরও সংবাদ