গাইবান্ধা

বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুন নূর।

মৃত্যুজনিত কারণে সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) এবিএম শহিদুল ইসলাম এবং অবসরজনিত কারণে অফিস সহকারী সাহারুল ইসলাম ও সিনিয়র সহকারী শিক্ষক দিলীপ চন্দ্র রায়কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে এবিএম শহিদুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টাকা এবং সাহারুল ইসলাম ও দিলীপ চন্দ্র রায়ের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ ছাড়া তাঁদের সম্মাননা ক্রেস্ট, জায়নামাজ, ছাতা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি শামীম আহমেদ প্রধান, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরকার, সহকারী প্রধান শিক্ষক তোসাদ্দেক হোসেন দুদু, মোসলেম উদ্দিন প্রধান, মৌলভী শিক্ষক মকবুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মালেক বিএসসি, হাইস্কুল শাখার প্রধান শিক্ষক নয়ন সরকারসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ