গাইবান্ধা
পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রার, ইমাম, পুরোহিত ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু।
সভায় সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার, থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান, উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, নিকাহ রেজিস্ট্রার, ইমাম, পুরোহিত ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।



