মহাদেবপুরে ধনজইল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি শাহজাহান ইসলাম


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের ধনজইল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ শাহজাহান ইসলামকে মনোনীত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।
রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, Intermediate and Secondary Education Ordinance, 1961-এর Section 64 অনুযায়ী বিদ্যালয়টির অ্যাডহক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে রয়েছেন মো. শাহজাহান ইসলাম। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য মোঃআমিনুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃআমিনুল ইসলাম এবং ধনজইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী,১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ছয় মাসের জন্য এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবে।
শাহজাহান ইসলামকে সভাপতি হিসেবে মনোনীত করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন অ্যাডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জারি করা ওই অফিস আদেশের অনুলিপি জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিদ্যালয়ের সভাপতি ও সংশ্লিষ্ট দপ্তরসহ প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।



