গাইবান্ধা

পলাশবাড়ীর কিশোরগাড়ী উপ-স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গণেশপুর গ্রামের ১৯৭৪ সালে স্থাপিত উপ-স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরে বেহাল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। দেখার যেন কেউ নেই।

২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রটিতে কোনো বৈদ্যুতিক ও পানির সংযোগ নেই। দুটি দরজা ভেঙে পড়েছে, অন্য দরজাগুলোও ভেঙে পড়ার উপক্রম। দীর্ঘদিন ধরে নষ্ট টিউবওয়েলটি ব্যবহারের অনুপযোগী। ভবনের ছাদ ও বিভিন্ন স্থানের প্লাস্টার খসে পড়ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট শাম্মী আক্তার জানান, প্রতিদিন প্রায় শতাধিক মানুষ এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। বিদ্যুৎ ও পানির ব্যবস্থা না থাকায় রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। টয়লেটটিও ব্যবহারের অনুপযোগী। ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কের মধ্যেই তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে।

এ অবস্থায় দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটির সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামোগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

এই বিভাগের আরও সংবাদ