বাগেরহাট

মোংলায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয় বিশ্ব পর্যটন দিবস।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল পশুরের আয়োজনে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পশুর হোটেল চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে র‍্যালীটি মোংলা পিকনিক কর্ণার এলাকা প্রদক্ষিণ করে পশুর হোটেল এসে শেষ হয়। এরপর মোংলা ও পশুর নদীতে নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীতে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও পর্যটন ব্যবসায়ীরা অংশ নেন। পরে হোটেল পশুর মিলনায়তনে হোটেল পশুর’র ব্যবস্থাপক মোঃ শাহজাহান খান’র আয়োজনে দিবসটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোংলা সুন্দরবন জোনের ট্যুরিস্ট পুলিশের এস আই মনিরুল কবির। মোংলা প্রেসক্লাবে ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান, এছাড়াও এ অনুষ্ঠানে পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ