বাগেরহাট

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

সুমন, স্টাফ রিপোর্টারঃ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১১ টায় একটি ফিশিং বোট ৮ জন জেলে বঙ্গোপসাগরে মাছ আহরণকালে ইঞ্জিন বিকল হয়ে একটি ফিশিং বোটসহ ৮ জেলে গভীর সাগরে ভাসতে থাকে। পরবর্তীতে তারা মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ফিশিং বোটের একজন জেলে বোট মালিককে কল দিয়ে বিষয়টি জানায়।

পরে বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনকে জানালে কোস্ট গার্ড দ্রুত একটি উদ্ধার অভিযান পরিচালনা করে ওই ইঞ্জিন বিকল হওয়া বোটসহ ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ