বাগেরহাট

মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি

সুমন,স্টাফ রিপোর্টারঃ- প্লাস্টিক দূষণ প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোংলায় আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালিত হয়েছে। আজ বুধবার( ২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা সহ কয়েকটি সংগঠনের উদ্যোগে মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসুচি পালিত হয়।

আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক আসাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বক্তব্য তিনি প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল আচরণের গুরুত্বও তুলে ধরেন।

এসময়ে, জাতিসংঘ শিল্প ও উন্নয়ন সংস্থার ন্যাশনাল কনসালটেন্ট মোঃ মহিদুল ইসলাম, সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ, বন্ধুসভার ধীমান মন্ডল, ইয়ুথ ফর সুন্দরবন’র জান্নাতুল সাদিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপস্থিত সবাই পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ক শপথ গ্রহণ করেন। পরে সবাই অঙ্গীকার বোর্ডে স্বাক্ষর করেন। এরপরে মেরিন ড্রাইভ রোডে পরিচ্ছন্নতা কর্মসুচি পালন করেন।

এই বিভাগের আরও সংবাদ