বাগেরহাট
একসপ্তাহ পর চালু হলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট


সুমন,স্টাফ রিপোর্টারঃ কারিগরি ত্রুটির কারণে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ থাকা দ্বিতীয় ইউনিট ৭ দিন পর চালু হয়েছে। এতে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ১০৩০ ইউনিট জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে।
ররিবার (২০ সেপ্টেম্বর) রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপহ্ম জানান, রবিবার সকাল থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র কারিগরি ত্রুটির কারনে বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটটি চালু করা হয়েছে।
বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিটই চালু রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটিতে পর্যাপ্ত কয়লা মজুতও রয়েছে। ফলে বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটের উৎপাদন ১০৩০ ইউনিট জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে।
গত রবিবার ১৩ সেপ্টেম্বর রামপাল বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিটের মধ্যে ২য় ইউনিটটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। একসপ্তাহ পরে সমস্যা সমাধান করে আজ চালু করা হয়েছে।



