বাগেরহাট

মোংলায় ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

সুমন,স্টাফ রিপোর্টারঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন-জীবিকার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মোংলায় ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ও কলম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহায়তায় এবং গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)-এর অর্থায়নে নবলোক পরিষদ বাস্তবায়িত “Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (GCF-RHL)” প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য বরাদ্দকৃত ৮,০০০টি চারার মধ্যে সেপ্টেম্বর ২০২৬ মাসে মোংলার চিলা, মিঠাখালী, চাঁদপাই ও সুন্দরবন ইউনিয়নের ৫০০ জন নির্বাচিত উপকারভোগীর প্রত্যেককে ১০টি করে চারা বিতরণ করা হয়েছে। প্রতিটি উপকারভোগীকে ২টি নারিকেল, ২টি সুপারি, ২টি সফেদা, ২টি কদবেল ও ২টি নিমগাছের চারা প্রদান করা হচ্ছে।চারা সুরক্ষা ও পরিচর্যার সুবিধার্থে প্রত্যেক উপকারভোগীকে ২৭ গজ করে মোট ১৩,৫০০ গজ ব্লু-নেট সরবরাহ করা হচ্ছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শেষ ধাপে চাঁদপাই ও চিলা ইউনিয়নের ১০৩ জন নির্বাচিত উপকারভোগীর মধ্যে চারা বিতরণ করা হয়। GCF-RHL প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী তোবারক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপকূলীয় মোংলা অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বিরূপ প্রভাব মোকাবিলায় বাড়ির আঙিনা ও বসতভিটায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ফলে একদিকে যেমন বসতভিটার পরিবেশ ও জীববৈচিত্র্য উন্নত হবে, অন্যদিকে ভবিষ্যতে ফল ও কাঠজাত সম্পদের মাধ্যমে উপকারভোগীদের অতিরিক্ত আয় ও খাদ্য নিরাপত্তার সুযোগ সৃষ্টি হবে। এসময়ে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর কেন্দ্রীয় সদস্য মোঃ নূর আলম শেখ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী ও প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ