আন্তর্জাতিক

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

সৌদি নেতৃত্বাধীন হুথিবিরোধী সামরিক জোট মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) হুথি মিলিশিয়ারা দক্ষিণ সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়।

হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ছাড়া হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ইয়েমেনের পাঁচটি প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি যুদ্ধবিমান অন্তত ৫৪টি বিমান হামলা চালিয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের হামলার জবাব না দিয়ে হুথিরা বসে থাকবে না। এর আগে সোমবার সকালে খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করে জোটের বিরুদ্ধে অভিযান আরো বাড়ানোর হুমকি দিয়েছিল গোষ্ঠীটি।

এই বিভাগের আরও সংবাদ