বাগেরহাট
সুন্দরবনে ৪ বস্তা হরিন শিকারের ফাঁদ ও ট্রলার জব্দ


সুমন, স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের নারিকেলবাড়ীয়া থেকে ৪ বস্তা হরিণ শিকারের মালা ফাঁদসহ একটি ট্রলার জব্দ করেছে বনবিভাগ।
শুক্রবার (১১সেপ্টেম্বর) সন্ধ্যায় পূর্ব সুন্দরবন শরণখোলা সহকারী বন সংরক্ষণ মোঃ শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শেলারচর টহল ফাঁড়ির সাগর সংলগ্ন নারিকেলবাড়ীয়া এলাকায় টহলকালীন কাঠবড়ি ট্রলার দেখতে পেয়ে ট্রলার কাছাকাছি আসলে টহল টিমের উপস্থিত বুঝতে পেরে চোরাকারবারিরা দ্রুত জঙ্গলে পালিয়ে যায়। জোয়ার ও চলামন সাগর উত্তাল থাকায় ট্রলারটি ঢেউয়ের প্রভাবে ঘটনাস্থলেই ডুবে যায়।
এসময়ে, ৪ বস্তা মালা ফাঁদ, একটি ট্রলার উদ্ধার করা হয় বাকী মালামাল ঢেউয়ের প্রভবে সাগরে ডুবে যায়। জবদকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।



