রেড ক্রিসেন্টের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং সিলেট ইউনিটের তত্ত্বাবধানে হাজারীবাগ এর অসহায় ও দুস্থ পরিবারের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর ভাইস চেয়ারম্যান, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এনড ডিস্ট্রিবিউশন এর পরিচালক বদরুজ্জামান সেলিম । উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরী পর্ষদ সদস্য কামরুজ্জামান দিপু , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী পরিচালক লিটন কুমার, হলি ফ্যামিলি হাসপাতালের ডা. মাহিন, , মিডওয়াইফ আফরোজা বেগম, সহকারী মোস্তফা আহমদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের যুব স্বেচ্ছাসেবক কমিটির বিভাগীয় প্রধান সুলতান আহমদ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এই মেডিকেল টিম আগামী সাত দিন বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে।



