মুন্সিগঞ্জ
শ্রীনগরে গাঁজাসহ কারবারি গ্রেফতার


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ মো. হৃদয় মোল্লা (২২) নামে একজন মাদককারবারি গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
হৃদয় মোল্লা উপজেলার বাঘড়া ইউনিয়নের পূর্ব কাঁঠালবাড়ির সেলিম মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল।
পুলিশ জানায়, গত সোমবার বিকালের দিকে ভাগ্যকুল এলাকার আল-আমিন বাজার এলাকায় সাব-ইন্সপেক্টর ইলিয়াস হোসেনের নেতৃত্বে থানা পুলিশ হৃদয়কে গাঁজাসহ গ্রেফতার করেন।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, আসামী হৃদয় মোল্লাকে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।



