নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের নতুন কোচ হলেন জাভি


নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন বার্সেলোনার সাবেক কোচ ও স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। ৪৬ বছর বয়সী এই স্প্যানিশ কোচের সঙ্গে ডাচ ফুটবল ফেডারেশনের চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।
রোনাল্ড কোম্যানের বিদায়ের পর জাভির হাতে উঠছে অরেঞ্জদের দায়িত্ব। ১৯৭৮ সালের পর এবারই প্রথম কোনো বিদেশি কোচ নেদারল্যান্ডসের ডাগআউটে বসছেন।
জাভির জন্য ডাচ ফুটবলের সঙ্গে সম্পর্ক অবশ্য নতুন নয়। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠার সময় ইয়োহান ক্রুইফ ও রিনুস মিশেলসের দর্শনের প্রভাব পেয়েছেন তিনি। পরে লুইস ভান গাল ও ফ্রাঙ্ক রাইকার্ডও তার খেলোয়াড় ও কোচ হিসেবে গড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বার্সেলোনার কোচ হিসেবে লা লিগা জেতা জাভির সামনে এবার বড় চ্যালেঞ্জ নেদারল্যান্ডসকে আন্তর্জাতিক ফুটবলের শীর্ষে ফিরিয়ে নেওয়া। ২৪ সেপ্টেম্বর নেশনস লিগে জার্মানির বিপক্ষে তার প্রথম পরীক্ষা।



