ঝিনাইদহ

সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট বিদ্যালয়ে বিএনসিসির বৃক্ষরোপণ কর্মসূচি

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয়ের বিএনসিসি ২ নম্বর প্লাটুন, ২৩ বিএনসিসি ব্যাটালিয়ন, সুন্দরবন রেজিমেন্ট, খুলনা-এর উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন তোতা এবং বিএনসিসি প্লাটুনের টিচার আন্ডার অফিসার মো. শামীম উদ্দিন।

এ সময় বিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট, সহকারী শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রত্যেককে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা করার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ