ফুটবল

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ইনফোবে’-এর বরাতে জানা গেছে, গত রাতে নিজ শহর রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় হোর্হে মেসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জীবনের অন্যতম কঠিন এক ক্ষতির সম্মুখীন হলেন বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। তার ফুটবল ক্যারিয়ারের প্রধান কারিগর এবং ছায়া হয়ে থাকা বাবা হোর্হে মেসি আর নেই।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ইনফোবে’-এর বরাতে জানা গেছে, গত রাতে নিজ শহর রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় হোর্হে মেসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, রাত ১০টার দিকে তিনি মারা যান। তিনি গত বেশ কিছুদিন ধরে দীর্ঘমেয়াদী অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন।

লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন হোর্হে মেসি। তিনি কেবল একজন বাবা নন, শুরু থেকেই মেসির ‘এজেন্ট’ হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। মাঠের বাইরে মেসির যাবতীয় বিষয়গুলো তিনিই দেখভাল করতেন। ফুটবল জাদুকরের উত্থানের প্রতিটি মোড়ে এবং জীবনের প্রতিটি চড়াই-উতরাইয়ে হোর্হে মেসি সবসময় ছেলের পাশে থেকেছেন।

বিশেষ করে শৈশবে যখন মেসি হরমোনজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন, তখন সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হোর্হে মেসি যে ত্যাগ ও লড়াই করেছিলেন, তা আজ ফুটবল ইতিহাসের অংশ। পরবর্তীতে স্পেনে পাড়ি দেওয়া এবং বার্সেলোনাতে থিতু হওয়ার দিনগুলোতেও তিনি পুরো পরিবারকে আগলে রেখেছিলেন।

কয়েক দশক ধরে যার হাত ধরে ইতিহাসের অন্যতম সেরা ফুটবল ক্যারিয়ার গড়ে উঠেছে, সেই প্রিয় মানুষকে হারিয়ে ফুটবল বিশ্বে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির সতীর্থ এবং ভক্তরা তার বাবার আত্মার শান্তি কামনা করে সমবেদনা জানাচ্ছেন।

এই বিভাগের আরও সংবাদ