নান্দাইলে আস্-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ


এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আস্-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহ জেলায় ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নান্দাইল উপজেলায় ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৬ আগষ্ট উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সাতটি ব্যক্তিগত বাগান ও একটি মসজিদে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, আস্-সুন্নাহ ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কো-অর্ডিনেটর আসিফ মনির,আস্-সুন্নাহ ফাউন্ডেশনের নান্দাইল উপজেলা প্রতিনিধি মাওলানা তারিক জামিল এবং সাংবাদিক ফরিদ মিয়া ।
আয়োজকরা জানান,পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং ফলদ বৃক্ষের বিস্তার ঘটানোর লক্ষ্যে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নান্দাইলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, সারাদেশে ২লক্ষ গাছের চারা বিতরনের ধারাবাহিকতায় আস্-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহ জেলায় মোট ৫ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।





