জাতীয়
টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ


শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে ঢাকার শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কে মনোনয়ন প্রদান করা হয়েছে।
৩০ জুলাই ২০২৬ তারিখে জারি করা এ প্রজ্ঞাপনে জনস্বার্থে এ মনোনয়ন কার্যকর করা হয়।



